যেতে হবে জানি মাটির পরে উলটো পাতার বাকে
চৌরাস্তার মোড়ে গাড়ির কাছে সিগনালটার সাথে
অনেক প্রান্তর, সমতল, মহিষ, ভেড়া, সূয-আলোর নীচে
অনেক পাহাড় ঢলে ফুটাপাতে সীটে আর আমাদের গ্রামে
কবি তুমি কি ভেবেছো পেয়ে যাবে কাঙ্খিত বাসষ্টপ
পেয়ে যাবে হারিয়ে যাওয়া নাটকের কলরব?
পেয়ে যাবে হাসি, রিকশায় বসে বাতাসের মৃদু ছোয়া
কাবাবের গন্ধে পশুর শরীরের মিষ্টি আমিশ তাওয়া
অথচ পথিক পাখিরা আজো চেনেনা তাদের রিজিক
আজো চলেছে শীতলক্ষা নিয়ে জাহাজের অপদিক
তবে যে তোমার ফুল পড়ে থাকে পাথরের বিছানায়
তোমার সামনে ঐযে লাঠি, সন্ধ্যার কামনায়।
Advertisement